সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি চলবে চেম্বার জজ আদালত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আগামী ১৬ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চুয়ালি পরিচালিত হবে। মামলার শুনানিকালে মঙ্গলবার (১১ জানুয়ারী) চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান তার আদালতে এ তথ্য জানিয়েছেন। এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে করোনা সংক্রমণের শুরুর দিকে ভার্চুয়ালি সীমিত পরিসরে চলছিল সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম। তবে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে চালু করে কোর্ট প্রশাসন।