সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নাটোরে বাস-ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

নাটোরে বাস-ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর সদর উপজেলার তকিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক ঝিনাইদহের আবু মুসা ও কাঠ ব্যবসায়ী কুষ্টিয়ার আসাদুল হক।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, রাত দেড়টার দিকে নাটোর সদর উপজেলার তকিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাড়কে ঢাকা খেকে রাজশাহীগামী নৈশকোচের সাথে বিপরীতমুখী কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এসময় অপর একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান রাতেই সড়িয়ে নেয়া হয়।

—ইউএনবি