সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কুমিল্লায় ভারতের দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর

ফাইল ছবি

কুমিল্লায় ভারত সরকার ও জনগণের উপহার দেয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে জেলার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় উল্লেখ করে ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ বলেন, কোভিড-১৯ প্রতিরোধসহ জনকল্যাণে অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে।
বাংলাদেশে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্য খাতে ভারত সব সময় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

—ইউএনবি