সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাউল বেশে ৭ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল ‘সিরিয়াল কিলার’ হেলাল

সাত বছর ধরে বাউলের ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিল ‘সিরিয়াল কিলার’ হেলাল। অবশেষে তাকে বুধবার রাতে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

গ্রেপ্তার মো. হেলাল হোসেন ওরফে বাউল সেলিম ওরফে সেলিম ফকির ওরফে খুনি হেলালের (৪৫) বাড়ি বগুড়া জেলায়।

র‌্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে ‘ভাঙা তরি ছেড়া পাল’ গানের বাউল শিল্পী সেলিম জানান, তিনি বগুড়ায় একটি হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি সাজা থেকে বাঁচতে গত সাত বছর ধরে বিভিন্ন রেলস্টেশন ও মাজারে অবস্থান করে আসছিলেন। রেলস্টেশনে লোকগান গেয়ে জীবিকা নির্বাহ করতেন।

আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

—-ইউএনবি