সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দোলনার রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

ফাইল ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জে খেলতে গিয়ে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের মোগলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শিশু মাইশা ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান করিবের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন জানান, ওইদিন বিকালে মাইশা ও তার অন্য দুই বোন বাসায় বাঁধা দোলনায় খেলা করছিল। এই সময় দোলনার রশিতে মাইশার গলা পেঁচিয়ে যায়। মাইশার অন্য বোনের চিৎকার শুনে তার মা দৌঁড়ে এসে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু মাইশাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশেদুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

–ইউএনবি