সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শার্শায় ৮২ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১

যশোরের শার্শার শ্যামলাগাছি এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক পাচারকারীকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ইসমাইল হোসেন (৩৮) বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

এ ব্যাপারে বেনাপোল ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আকবার আলী জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে- এমন খবরে অভিযান চালিয়ে শ্যামলাগাছি এলাকা থেকে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।

আটক ইসমাইল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ ওই যুবককে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

—ইউএনবি