সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাসার পাশেই মিলল ঢাবির সাবেক অধ্যাপকের লাশ

গাজীপুরের কাশিমপুরে নিখোঁজের দুই দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সাঈদা গাফফারের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার নিহতের লাশ বাসার পাশের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনারুল নামে এক রাজমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত দুই দিন আগে গাজীপুরের কাশিমপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন নিহতের মেয়ে সাহিদা আফরিন।

পুলিশ জানায়, অধ্যাপক সাহিদা গাফফার কাশিমপুরের পাইনশাইল এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ওই এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন প্রকল্পে নিজের একটি ফ্লাটে কাজ করাচ্ছিলেন। আনারুল নামের এক রাজমিস্ত্রি কাজ করেন। সাহিদা গফফারের হাত থেকে টাকা ছিনিয়ে নিতে চায় আনারুল। তখন তিনি চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায় সে।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি আনারুলকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনারুল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বুজর্গ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে।

নিহত সাহিদা গাফফার ছিলেন ঢাবির পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী এবং ঢাবির সাবেক অধ্যাপক কিবরিয়া উল খালেকের স্ত্রী।

—ইউএনবি