সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সহোদর নিহত

ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সহোদর নিহত ও চালকসহ দুজন আহত হয়েছেন। শনিবার দুপুরে ফেনীর বিসিক শিল্প এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী তুষার (৪০) ও তার ভাই চট্টগ্রামের মিরসরাই সসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব (৩২)। তারা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে।

এসময় গাড়ির চালক সাজ্জাদ (৩০) ও আরেক আরোহী প্রণব (১১) গুরুতর আহত হন। উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, তুষার ঢাকায় চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন দুর্ঘটনায় দুই ভাইয়ের নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধারের পর ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি