সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২২ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির এলাকার কানাইডাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করে মহেশপুর ৫৮ বিজিবি।

আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, চার নারী ও পাঁচ শিশু রয়েছে। এ নিয়ে দু’দিনে ৩০ জন আটক করা হলো।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের হয়েছে জানান তিনি।

—-ইউএনবি