সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টিএইচ খানের মৃত্যু: সোমবার বিচারিক কার্যক্রম বন্ধ

ফাইল ছবি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন খানের (টিএইচ খান) মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, হাইকোর্টের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী টিএইচ খান রবিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য টিএইচ খান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

—-ইউএনবি