সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বেনাপোল বন্দরে বিস্ফোরক বোঝাই ট্রাক থেকে ভারতীয় হেলপারের লাশ উদ্ধার

বেনাপোল বন্দরে বিস্ফোরক বোঝাই ট্রাক থেকে এক ভারতীয় ট্রাক হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বন্দরের ৩১ নম্বর শেডের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে বিস্ফোরক বোঝাই ট্রাকের কেবিন থেকে ফাঁস দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত লিনগালা রাজামাল্লাহ (৪৩) নামে ভারতের অন্ধ্রপ্রদেশের দানামপল্লী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ট্রাকের চালক গুরুগু পোচায়াকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, ভারত থেকে ১১টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে একটি ট্রাকের হেলপার লিনগালা রাজামাল্লাহ। ট্রাকের কেবিনে কিভাবে তার গলায় ফাঁস দেয়া হলো তা পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না, এটি হত্যা না আত্মহত্যা।

—ইউএনবি