সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মহেশপুর সীমান্তে দিয়ে দেশে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ২১

দেশে অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর থেকে নারী, শিশুসহ ২১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে বাংলাদেশি ২১ নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে চার জন পুরুষ, ১২ জন নারী ও পাঁচ শিশু রয়েছে।

তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের ও থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

—ইউএনবি