সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সস্ত্রীক করোনা আক্রান্ত প্রধান বিচারপতি, বিএসএমএমইউতে ভর্তি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ জানান, বুধবার রাতে প্রধান বিচারপতিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ভিআইপি ডিলাক্সের কেবিন নম্বর ৬১২ তে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ।

তিনি জানান, তারা দুজনই সুস্থ আছেন। দুপুরে তাদের বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যারা তাদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিএসএমএমইউর উপাচার্য জানান, প্রধান বিচারপতি ও তাঁর স্ত্রী উভয়ই করোনার মৃদু উপসর্গে আক্রান্ত। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে।

তবে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। অন্যদিকে রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট উভয়ের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনা করার নির্দেশ দেন।

—ইউএনবি