সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুরের কাওরাইদ রেল স্টেশনে ঢাকা থেকে নেত্রকোণাগামী মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার করে দুপুর পৌনে বারোটার দিকে ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশন ছেড়ে কাওরাইদ স্টেশনের দুই নাম্বার লাইনে ঢোকার আগেই ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়।

কাওরাইদ রেল স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানান, লাইনচ্যুত হওয়ার কারণে কাওরাইদ রেল স্টেশনের ২ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ। তবে ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

তিনি আরও জানান, উদ্ধার প্রক্রিয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে।

—ইউএনবি