সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চিত্রনায়িকা শিমুকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী: পুলিশ

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার দায় স্বীকার করে তার স্বামী ও বন্ধু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হত্যার দায় স্বীকার করে অভিনেত্রী শিমুর স্বামী ও তার বন্ধু ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পারিবারিক কলহের জের ধরে তার স্বামী ঘটনার দিন নিজ বাসায় শিমুকে হত্যা করে।

পরে লাশ গুম করতে তার বন্ধুকে বাসায় ডেকে আনেন। দুজনে পরিকল্পনা করে লাশ বস্তা বন্দি করে রাতে কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় আলীপুর সেতুর কাছে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

শিমুর হত্যাকাণ্ডে স্বামী ছাড়া অন্য কেউ জড়িত নয় বলে জানান পুলিশ সুপার।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, আসামিরা স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়ায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করবেন।

এর আগে ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকার আলীপুর ব্রিজের কাছে রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক ১৯৯৮ সালে। প্রথম সিনেমা কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’। পরবর্তীতে প্রায় অর্ধশত সিনেমা ও অনেক নাটকে অভিনয় করেছেন তিনি।

—ইউএনবি