সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

চট্টগ্রাম ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটি ১৫-২০ সেকেন্ড স্থায়ী ছিল বলে জানা গেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের ফালাম। রিখটার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক চার। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

এদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) প্রথমে ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ১ জানিয়েছিল। পরে তা সংশোধন করে ৫ দশমিক ১ জানানো হয়।

—-ইউএনবি