সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আগামী সপ্তাহের শুরুতে ফের দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে বুধবার (২৬ জানুয়ারী) বৃষ্টি থাকলেও আজ বৃহস্পতিবার থেকে মেঘ-বৃষ্টির প্রবণতা কেটে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর মধ্যে দেশের কোথাও কোথাও বেড়েছে তাপমাত্রা, আবার কোথাও কমেছে। আগামী দিনে তাপমাত্রা কমের ধারা অব্যাহত থাকতে পারে। এর পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহের শুরুতে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ফের ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। বুধবার (২৬ জানুয়ারী) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, বুধবারের পর আর বৃষ্টি না থাকার সম্ভাবনা রয়েছে। এখন তাপমাত্রাও ক্রমান্বয়ে কমতে পারে। আগামী সপ্তাহের শুরুতে দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ। শুক্রবারও দেখা দিতে পারে। তবে সেটা মৃদু থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার (২৬ জানুয়ারী) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে। এসময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য।