সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১

ফাইল ছবি

ঢাকার মগবাজার ওয়্যারলেস গেটে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম- পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে রেললাইনে বসে থাকা অবস্থায় ট্রেনটি তাকে ধাক্কা দেয়, এতে সে আহত হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, তাকে প্রথমে কমিউনিটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

—ইউএনবি