সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সবার সহযোগিতা ও দোয়া চেয়ে গঙ্গাচড়া ইউপির চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্ব গ্রহন

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ দায়িত্ব গ্রহন করেছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) ইউনিয়ন পরিষদে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়নের জনসাধারণ, বিশিষ্টজন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ইউনিয়ন বাসীর পক্ষে বিভিন্নজন ব্যাক্তি চেয়ারম্যান ও সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে। এছাড়া ইউপি সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশগণ চেয়ারম্যান ও সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং চেয়ারম্যান সকল সদস্য, সচিব ও গ্রাম পুলিশগণকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে চেয়ারম্যান ও সদস্যগণ ১ম সভার মাধ্যমে ইউনিয়নের নাগরিক সেবার দায়িত্ব গ্রহন করে। এ সময় চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু সকল ভেদাভেদ ভূলে নাগরিক সেবা নিশ্চিত করণে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আধুনিক ডিজিটাল ইউনিয়ন উপহার দিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।