সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় অগ্নিকণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তেরের উপ-সহকারী পরিচালক (গণমাধ্যম শাখা) শাহজাহান শিকদার জানান, সোনারগাঁও সড়কের পাশে জাহিন গার্মেন্টস কারখানার তিনটি দ্বিতল ভবনে বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।

—-ইউএনবি