সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফরিদপুরে ট্রাকচাপায় ২ বন্ধু নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৫) এবং তার বন্ধু মির্জা মো. ওয়াহিদুজ্জামান (৪০। আনোয়ার হোসেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের মৃত ইউনুস মিয়ার ছেলে এবং ওহিদুজ্জামান ভাঙ্গা উপজেলার নোয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ফরিদপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের বহন করা মোটরসাইকেলটিকে চাপা দিলে আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং ওয়াহিদুজ্জামান আহত হন।
পরে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলেও জানান ওসি।

—-ইউএনবি