সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাজধানীতে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রবিবার ভোরে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোহাগ চৌধুরী (২৫), রিয়াজুল ইসলাম (২৪), আফরিজ চৌধুরী (২৫), শাওন (২০) ও মাহাবুবুল আলম শুভ (২৫)।

র‌্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার থেকে মাদক ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

—ইউএনবি