সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ ধাপে ২২ জেলার ৪২ উপজেলায় ২১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ২ হাজার ১৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।

২১৮ ইউপির মধ্যে ২১৬টিতে প্রচলিত ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

এ ধাপের ইউপি নির্বাচনে প্রায় ৪২ লাখ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে বিভিন্ন পদে ১১ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সংরক্ষিত আসনে ২ হাজার ৫৫৯ জন মহিলা এবং সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত আসনে ৩২ জন মহিলা এবং সদস্য পদে ১০০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গত ১৮ ডিসেম্বর ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

—ইউএনবি