সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষ, নিহত ৫

চাঁদপুর সদরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে মাটিবোঝাই ট্রলারের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার আউয়াল মাঝি (৫০), মোবারক হেসেন (৩৫), জেলার তিতাস উপজেলার নাছির হোসেন (৩২), আলামিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। তারা চাঁদপুরের মৈশাদী ও শাহতলী গ্রামের ব্রিকফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক ছিল।

চাঁদপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, বালুবাহী বাল্কহেড হাজীগঞ্জ থেকে চাঁদপুরে আসছিল। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় মাটিবাহী ট্রলারের সঙ্গে ওই বাল্কহেডের সংঘর্ষ হয়। এ ঘটনার পর বাল্কহেড ও ট্রলারটি ডুবে যায়। এতে নদীতে পড়ে যান ১১ শ্রমিক। পরে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

তিনি জানান, ফায়ার সার্ভিস ডাকাতিয়া আসার আগে স্থানীয়রা এক জনের এবং ফায়ার সার্ভিস ডুবুরি দল বাকি চার জনের লাশ উদ্ধার করে।

—ইউএনবি