সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়ালো

অনলাই্ন ডেস্ক :

করোনায় মৃতের সংখ্যায় ব্রাজিল শনিবার যুক্তরাষ্ট্রের পর প্রথম ৫ লাখের সীমা অতিক্রম করেছে। দক্ষিণ আমেরিকার এই দেশটি তৃতীয় দফায় করোনা মহামারি মোকবিলা করছে।
স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোজা এক টুইটে বলেন, “করোনা মহামারিতে ব্রাজিলের ৫ লাখ লোকের মৃত্যু হয়েছে।”
স্বাস্থ্য মন্ত্রনালয়ের রিপোর্টে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩০১ জনের মৃত্যুসহ করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮শ’ জনে। বিশেষজ্ঞরা এই সংখাকে প্রকৃত হিসাবের চেয়ে কম বলে আশঙ্কা করেছেন।
গত ১০ মে’র পর চলতি সপ্তাহে প্রথম দৈনিক মৃত্যু গড়ে ২ হাজার অতিক্রম করেছে।
স্পিরিতো সান্তো ইউনিভার্সিটির রোগতত্ত্ববিদ এথেল ম্যসেইল এএফপিকে বলেন, করোনার তৃতীয় ঢেউ ইতোমধ্যেই মৃত্যুর হার বৃদ্ধি করছে।
তিনি বলেন, “এই অবস্থার পরিবর্তন করতে পারে ভ্যাক্সিনেশন কার্যক্রম, কিন্তু এটি খুব ধীর এবং কোন বিধিনিষেধ দেখা যাচ্ছে না।”
প্রধান নগরীগুলো মোটামুটি সাধারণ জীবনযাপনে ফিরে গেছে, রেস্তোরা, বার, দোকানপাট খোলা, লোকেরা মাস্ক ছাড়াই ঘুরছে। ব্রাজিলের ২৭ টি রাজ্যের মধ্যে ১৯ টি তে পরিস্থিতি গুরুতর। হাসপাতালের ৮০ শতাংশের বেশী ইনটেনসিভ কেয়ারে করোনা রোগী রয়েছে, এর মধ্যে ৯ টি রাজ্যে এই হার ৯০ শতাংশের বেশী।