সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাজধানীতে ৮ ‘ডাকাতকে’ আটক করেছে গোয়েন্দা পুলিশ

মহানগর ও আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ নগরীর সন্দেহভাজন আট ডাকাতকে আটক করা হয়েছে। রবিবার রাতে মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাদের আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির গোয়েন্দা শাখা এ তথ্য জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মো. মোজাম্মেল হোসেন আপেল, হাজী মো. জাহাঙ্গীর আলম, মো. জামির খান, মো. মুজিবুর রহমান মজিদ মোক্তার, মো. মাসুম গাজী, শফিকুল খারাদী, মো. কুদ্দুস আলী ও মো.কাউছার মিয়া।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (তেজগাঁও বিভাগ) একটি দল এদের আটক করে। গোয়েন্দারা তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি বন্দুক, একটি ওয়্যারলেস সেট, একটি হাতকড়া, দু’টি নকল ডিবি জ্যাকেট এবং চারটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চক্রটি গত কয়েক মাসে সারাদেশে বেশ কয়েকটি ডাকাতি করেছে। এছাড়া বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক বাহিনীর বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত ও বরখাস্ত সদস্য এই চক্রের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

—ইউএনবি