সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রামেকে ২৪ ঘন্টায় আরও ১০ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগ, ফাইল ছবি

জেলা প্রতিনিধি :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় দশজনের মৃত্যু হয়েছে; যার মধ্যে একজন আক্রান্ত ছিলেন, বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ১ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে চলতি মাসের গত ২০ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ২০ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের কোভিড ইউনিটে ২০৩ জন মারা গেলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন জানিয়ে হাসপাতাল পরিচালক বলেন, তাদের মধ্যে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯, নাটোরের ৩, নওগাঁর ৬ ও পাবনার ১ জন। সুস্থ্ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ জন।

রোববার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৩০৯ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৭৭ জন। যা আগের দিন ছিল ৩৬৫ জন।