Skip to content

Upcoming
Spain
0-0
Cape Verde
Source: ESPN

আত্রাইয়ে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ন‌ওগাঁর আত্রাইয়ে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান খান নাদিম (৪০) উপজেলার খট্টেশ্বর খানপাড়া গ্রামের আরিফুজ্জামান খানের ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

নিহতের পরিবার জানায়, সোমবার দুপুরের পর বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে থেকে ট্রাক চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করছিলেন আরমান খান নাদিম। এই সময় একটি ট্রাক্টর পেছন দিকে করে যাওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন নাদিম।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান আরমান খান নাদিম।

এই বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ না করায় এবং নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্তে ছাড়াই মঙ্গলবার সকালে পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বাদ জোহর জানাযা শেষে নিহত নাদিমকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

—-ইউএনবি