সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শাহ আমানতে গাড়ির চাকার ভেতর থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ির চাকার ভেতর লুকানো পাঁচ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এসব স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি পাঁচ লাখ ৪৪ হাজার টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম কাস্টমসের সহায়তায় এসব স্বর্ণ উদ্ধার করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, উদ্ধার করা স্বর্ণের বার কাস্টম হাউসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়। এ সময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি খুলে দেখা হয়। যাতে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

—ইউএনবি