সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার সড়কের রায়গঞ্জ উপজেলার হাসিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার নওদা ফুলকোঁচা গ্রামের মৃত গোপীনাথ হালদারের ছেলে মানিক হালদার (৫০) ও টাঙ্গাইল জেলা সদরের কাঠুরিয়া গ্রামের মৃত নব কিশোর সরকারের ছেলে দীনেশ সরকার (৪৫)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মাছ ব্যবসায়ীরা ব্যাটারিচালিত একটি ইজিবাইকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। বুধবার সকাল ৮টার দিকে রায়গঞ্জ উপজেলার হাসিল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইটিকে চাপা দেয়। এতে দুই মাছ ব্যবসায়ী নিহত ও আরও তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক আছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।

—ইউএনবি