সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জ সদরে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় বুধবার রাত সোয়া ৮টার দিকে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত আকবর আলী (৪০) উপজেলার হাটসারটিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

জেলার সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. সিদ্দিক আহম্মেদ জানান, রাত সোয়া ৮টার দিকে রান্ধুনীবাড়ী বাজারে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ৪টি মদের বোতল ও একটি ব্যাগ উদ্ধার করেছে।

তিনি জানান, তদন্তের পর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

—ইউএনবি