সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মারা গেল জো বাইডেনের পোষা কুকুর ‘চ্যাম্প’

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর ‘চ্যাম্প’ মারা গেছে। শনিবার বাইডেন নিজেই এক টুইট বার্তায় এ তথ্য জানান। হোয়াইট হাউজ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ বছর বয়সী জার্মান শেফার্ড চ্যাম্প উইলমিংটনের ডিলওয়ারে অবস্থিত বাইডেনের পারিবারিক বাড়িতে মারা গেছে। ২০০৮ সালে বাইডেনের পরিবারে আসে ‘চ্যাম্প’। তখন থেকেই বাইডেনের সার্বক্ষনিক সঙ্গী ছিল কুকুরটি। হোয়াইট হাউস ছাড়াও চ্যাম্পকে দেখা গেছে রুপালি পর্দাতেও। এক দশকেরও চ্যাম্প বিশ্বস্ত সঙ্গী ছিল বাইডেন দম্পতির জন্য এবং পুরো বাইডেন পরিবার তার সঙ্গ উপভোগ করেছে বলে দাবি বাইডেনের। এর আগে কুকুরটি সাথে খেলতে গিয়ে আহত হয়েছিলেন বাইডেন। এরপর তাকে হোয়াইট হাউস থেকে ডেলাওয়ারের উইলমিংটনের বাড়িতে পাঠানো হয়।