সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রামপুরায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর রামপুরা এলাকায় তেলবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রামপুরা ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নাসের (৩৮) নোয়াখালীর সোনাইমুড়ির ঈদগা আমিন বাজার গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার জানান, আবু নাসের মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরিটি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান এবং লরির চাকায় পিষ্ট হন।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, এ ঘটনায় তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে এবং এর চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।

—ইউএনবি