সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বাগেরহাটে ঠান্ডার সমস্যা নিয়ে হাসপাতালে শিশু রোগীর ভিড়

ফাইল ছবি

বাগেরহাটে ঠান্ডাজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাদের মধ্যে সর্দি,কাশি, শ্বাসকষ্ট ও জ্বরসহ নানা রোগ দেখা দিয়েছে। নবজাতক থেকে শুরু করে পাঁচ বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।

জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু রোগীদের ভিড় বাড়ছে। বাগেরহাট সদর হাসপাতাল এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বর্হি বিভাগে প্রতিদিন শতাধিক রোগীর ভিড় লক্ষ্য করা গেছে।

শিশুদের স্বজনরা বলছে, শ্বাসকষ্ট, সর্দি, কাশি আর সেই সঙ্গে জ্বরে ভুগছে শিশুরা।

বাগেরহাট সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক খান শিহান মাহমুদ জানান, ঠান্ডাজনিত কারণে প্রতিদিন হাসপাতালের বর্হি বিভাগে শতাধিক শিশু হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছে। সর্দি-কাশি আর শ্বাসকষ্ট নিয়ে শিশুরা বেশি আসছে। শিশুদের ঠান্ডা-কাশি দেখা দিলে চিকিৎসা নেয়ার পরামর্শ দিলেন তিনি।

অপরদিকে, বাগেরহাটে বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ঝরেছে। এতে অসহায় দরিদ্র আর ছিন্নমূল মানুষ কষ্টে বেড়েছে। শীতের কারণে দিনমজুর মানুষ ঠিকমতো কাজে যেতে পারছেনা।

—ইউএনবি