সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

খুলনায় ১৭ ফেব্রুয়ারি থেকে ধর্মঘটের ডাক জ্বালানি তেল ব্যবসায়ীদের

জ্বালানি তেলের ওপর সাড়ে সাত শতাংশ কমিশন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে খুলনা ও ফরিদপুরের ১৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা জ্বালানি তেল ব্যবসায়ীরা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ট্যাংকলরি মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

ধর্মঘট চলাকালে ট্যাংকলরি চলাচল বন্ধ রেখে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হবে।

ব্যবসায়ীদের অন্য দাবিগুলো হলো, সেলস কমিশন ঘোষণার গেজেট আকারে প্রকাশ, মালিক কর্তৃক প্রিমিয়াম পরিশোধ স্বাপেক্ষে ট্যাঙ্ক-লরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রথা চালু করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশ দ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল এবং জ্বালানি ডিপোতে ট্যাঙ্ক-লরি শ্রমিকদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগার নির্মাণ।

—ইউএনবি