Skip to content

Upcoming
Ivory Coast
0-0
Ecuador
Source: ESPN

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় গ্যাসের চুলা বিস্ফোরণে সৃষ্ট আগুনে অগ্নিদগ্ধ দুইবোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিশ্চিত করেছেন তাদের বাবা আলাউদ্দিন খালেদ।

নিহত দুই বোন হলেন-চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সাবরিনা (২৩)। একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী সামিয়া খালেদ (১৮)। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি অগ্নিদগ্ধ হয়ে দুই বোনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে রবিবার (৬ ফেব্রুয়ারি) বড় মেয়ে সাবরিনা খালেদ এবং সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে ছোট মেয়ে সামিয়া খালেদ মারা যান।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বিসমিল্লাহ টাওয়ার নামে একটি পাঁচতালা ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণের পর আগুন লেগে গেলে দুই বোন দগ্ধ হন। গ্যাসের চুলার লিকেজ থেকে জমে থাকা গ্যাস থেকে এই আগুনের ঘটনা ঘটে।

—ইউএনবি