সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৪ ভাইয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক :

শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় চার ভাইয়ের প্রাণ গেছে; আহত হয়েছেন একই পরিবারের আরও অন্তত তিনজন।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির এসআই শাফায়েত হোসেন জানান।

মৃতরা ওই ইউনিয়নের রিংবং এলাকার মৃত সুরেশ চন্দ্র দে’র ছেলে অনুপম দে (৪৭), নিরুপম দে (৪৫), দীপক দে (৪০) ও চম্পক দে (২৫)। আহতদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

এসআই শওকত বলেন, “ওই পরিবারের নয়জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। তাদে ঘটনাস্থলেই এক ভাইয়ের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পরে আরও তিন ভাই মারা যায়।”

মৃতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।