সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কুশিয়ারা নদীতে হাঁসের খামার!

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের তরুন মো. সাবিক। বাবার সাথে লড়ছেন জীবন সংগ্রামে। উপজেলার কুশিয়ারা নদীতে পালন করছেন প্রায় ৮শ হাঁস।শীতকালে নদীর পানি কমে যাওয়ার সুবিধায় উন্মুক্তভাবেই হাঁস পালন করে গড়ে তুলেছেন অস্থায়ী খামার। প্রতিদিন হাঁসগুলোর দেখাশোনা ও পরিচর্যা করছেন তিনি। কিছুদিন আগে ডিম দিয়ে নির্দিষ্ট বিরতি পরে আবারো ডিম দেওয়া শুরু করেছে খামারের হাঁস। ইতোমধ্যে ৫০টি হাঁস নতুন করে ডিম দিচ্ছে। টলটলে কুশিয়ারা নদীর পানিতে উন্মুক্ত শত শত হাসের জলকেলি দেখতে ভিড় জমান পথচারীরাও।
সাকিব জানান, নদীর প্রাকৃতিক খাবারের পাশাপাশি হাঁসগুলোকে খাওয়াতে হয় ক্রয় করা খাবার।
প্রায় ২০দিনে ৬০ হাজার টাকার খাবার কিনতে হয় হাঁসের জন্য। আগে তিনি খরচ চালাতে পারলেও বর্তমানে অর্থ সংকটে পড়েছেন। পুরো পরিকল্পনার ভবিষ্যত নিয়ে আশঙ্কায় আছেন তিনি। তিনি জানান, সরকারি সহায়তা পেলে এই খামারকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রানী সম্পদ অফিসের মাঠ সম্প্রসারণ কর্মকর্তা মো. দিদারুল ইসালাম বলেন, এই খামারি তালিকাভুক্ত নন। কিছুদিন আগে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে।তিনি তালিকায় না থাকায় দেওয়া যায়নি। আগামী সহায়তা আসলে ব্যবস্থা করা হবে।