সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

হাতীবান্ধা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় গরু ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রহিম মিয়া (২৮) ভারতের কোচবিহার জেলায় শীতলকুচির থানার গিজালদা গ্রামের সুখ লাল মিয়ার ছেলে।

হাতীবান্ধা উপজেলার জাওরানী ১৫ বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার জহুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯০৯ নং মেইন পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় প্রবেশ করলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার বিষয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কথা স্বাকীর করেছেন। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল ইসলাম জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

—-ইউএনবি