সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলি, নিহত ১৮

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সীমান্তবর্তী শহর রেনোসায় এ ঘটনা ঘটে।

একটি সীমান্ত সেতুর কাছে প্রথমে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় একদল অস্ত্রধারী। এতে নিহত হয় অন্তত ১৪ জন। এরপর পুলিশের পাল্টা গুলিতে চারজন নিহত হয়। এঘটনায জড়িত সন্দেহে একজনকে আটক ও তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

টেক্সাস শহরে লাগোয়া রেনোসার সীমান্তজুড়ে রয়েছে চোরকারবারি চক্রের আধিপত্য। এলাকার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই সংঘর্ষ হওয়ায় মেক্সিকোর অন্যতম সহিংসতা প্রবণ এলাকা হিসেবে পরিচিত রেনোসা।