সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফটিকছড়িতে আগুনে পুড়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বসতঘরে আগুনে লেগে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের গার্ডের দোকান এলাকায় বাবুল চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ মুজিব (৪০) বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুলের চাচাত ভাই।

বাগান বাজার ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন সাজু জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা মানসিক প্রতিবন্ধী মুজিব ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান।

খবর পেয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ও রামগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন।

—ইউএনবি