সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নূর হোসেনের বিরুদ্ধে ৩ পুলিশের সাক্ষ্য

জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামি নূর হোসেনসহ তার ১০ সহযোগীর বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষগ্রহণ শেষে আদালত আগামী ১২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হয়। এদিন আদালতে নূর হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে তিন কর্মকর্তা সাক্ষ্য দেন। সাক্ষ্যদাতারা হলেন- বর্তমানে সিলেট রেঞ্জে কর্মরত পুলিশ সুপার এসকে আলাউদ্দিন, এসআই কাজী শাওন ও এএসআই সেলিম। নুর হোসেনের সহযোগীরা হলেন- শাহ জালাল বাদল, শাহ জাহান, জামাল, নূর উদ্দিন, শানাউল্লাহ, রিপন ওরফে ভ্যানিজ রিপন, হারুন অর রশিদ ও আলী মোহাম্মদ। বাকি দুজন পলাতক রয়েছেন। তাদের নাম পাওয়া যায়নি। এর আগে সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে নূর হোসেনকে।এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, ২০১৪ সালে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নূর হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে। সেই মামলায় গতকাল বৃহস্পতিবার প্রশাসনের তিন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদ- প্রদান করেছেন।