সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সীতাকুণ্ডে ‘চলন্ত ট্রেন থেকে পড়ে’ যুবকের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শেখ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের বয়স আনুমানিক ১৮ বছর। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যান ওই যুবক।

সীতাকুণ্ড রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, সীতাকুণ্ড স্টেশন থেকে এক কিলোমিটার দূরে রেললাইন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রামগামী একটি ট্রেন থেকে পড়ে যায় বলে স্থানীয়রা জানান। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি