সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দিনাজপুরে বাস উল্টে খাদে, নিহত ২

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর সদরের উত্তর সরকারপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) এবং দুর্ঘটনা কবলিত বাসের সুপারভাইজার বিরামপুরের বিজুল গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৫০)।
এ ঘটনায় আহত দুজনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি আত্রাই নদীর চিরিরবন্দর অংশে মোহনপুর সেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী হালিমা খাতুন ও সুপারভাইজার আব্দুল জলিল মারা যান।
বাসটির চালক জাহাঙ্গীর পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

—-ইউএনবি