সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চট্টগ্রামে হোটেল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি হোটেলের কক্ষ থেকে বৃহস্পতিবার রাতে ২৫ বছর বয়সী এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

কর্মকর্তারা জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে ওই নারী একজন পুরুষের সঙ্গে হোটেলে উঠেন। তারা দুজনেই নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তি হোটেল থেকে বেরিয়ে যান।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।

ওসি জানান, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

—ইউএনবি