সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফেনীর দাগনভূঞায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞা থানার আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা উচ্চ বিদ্যালয় হল রুমে বিট পুলিশিং মতবিনিময় ও মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম।
দাগনভূঞা থানার উপ-পরিদর্শক মোবারক হোসেনের সঞ্চালণায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, দাগনভূঞা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, ইউনিয়ন আ’লীগ সভাপতি এয়াছিন মোল্লা, বিএনপি সভাপতি ইয়াছিন হিরণ ভূঞা, ইউপি সদস্য আলী মর্তুজা, ইসমাইল কারী, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বাবলু ও ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হোসেন বিজয় প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেনিপেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।