সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

উত্তরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

মাঘের শেষে বৃষ্টির পর ফের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে আগামী কয়েকদিন অবহাওয়া মোটামুটি এ রকমই থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার (১২ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকার আকাশে ঝলমলে রোদ। যদিও গত শুক্রবার সকালের দিকে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিন আবহাওয়া মোটমুটি এ রকমই থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।