সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ট্যাংরামারি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ এর মধ্যে। তার পরনে রয়েছে সাদা রঙের শার্ট ও খয়েরি রঙের প্যান্ট। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের মুখ লুঙ্গি দিয়ে বাধা ছিল। তার একটি পা ভাঙ্গা ও হাতের পাতা কাটা ছিল। এছাড়াও লাশের মাথায় আঘাত আছে।

তিনি জানান, পরিচয় শনাক্তের জন্য সিআইটি টিম কাজ করছে। আমাদের প্রাথমিকভাবে ধারণা এটা হত্যার ঘটনাও হতে পারে, আবার ট্রেনের কেটে মৃত্যুও হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

—-ইউএনবি