সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সেগুনবাগিচায় কর কমিশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সেগুন বাগিচায় কর কমিশনের ১২ তলা ভবনের চতুর্থ তলার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার দুপুরে ভবনের চতুর্থ তলার কার্নিশে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার বলেন, ‘দুপুর ১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।

—-ইউএনবি