সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটে’র কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ও গ্রাম ভিত্তিক সমাজসেবা বিভাগের সমাজকর্মীদের কাজ করতে হবে ।
তিনি ১৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে নগরীর বাগবাড়ী’র সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেট এর উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগিতায় আয়োজিত ‘কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণ’ সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেট এর উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক
এস.এম মোক্তার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেট এর পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদ, সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ,জেলা সমাজসেবা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজার এর উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী,জেলা সমাজসেবা কার্যালয় সুনামগঞ্জ এর উপ-পরিচালক সুচিত্রা রায়। এছাড়া জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ, উপজেলা সমাজসেবা অফিসার, প্রবেশন অফিসার, উপ-তত্ত্বাবধায়ক, ইউনিসেফের বিভাগীয় শিশু সুরক্ষা কর্মকর্তা এবং সি এস পি বি প্রকল্পের সমাজকর্মীরা উপ¯ি’ত ছিলেন।-